Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বায়ুদূষণে শীর্ষে কুচিং, ঢাকার অবস্থান কত
Published : Tuesday, 25 August, 2026 at 12:21 PM

বায়ু দূষণ, ছবিঃ সংগৃহীত

বায়ু দূষণ, ছবিঃ সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এর মধ্যে মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং, আর ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, মঙ্গলবার সকালে ঢাকার বায়ুমান স্কোর ছিল ১২২। এই মাত্রার বায়ুকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। সকালে রাজধানীতে বৃষ্টির পরও বায়ুর মান পুরোপুরি স্বাভাবিক হয়নি।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৮৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। ১৭৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটির রাজধানী কুয়ালালামপুর। ১৬৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

তালিকায় এরপর রয়েছে পাকিস্তানের লাহোর, উগান্ডার রাজধানী কাম্পালা, বাংলাদেশের রাজধানী ঢাকা এবং চিলির রাজধানী সান্তিয়াগো।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বায়ুর মান ‘ভালো’। ৫১ থেকে ১০০ পর্যন্ত ‘মাঝারি বা সহনীয়’, ১০১ থেকে ১৫০ পর্যন্ত ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ পর্যন্ত বায়ুর মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

এছাড়া বায়ুমান স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। ফলে মঙ্গলবার সকালে ঢাকার ১২২ স্কোরের বায়ু সংবেদনশীল গোষ্ঠীর মানুষের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ বলে ধরা হচ্ছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বায়ুদূষণে শীর্ষে কুচিং, ঢাকার অবস্থান কত
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 August, 2026
দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 August, 2026
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 23 August, 2026
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক
Sunday, 23 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up