Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় আ.লীগের পেট্রোল বোমা নিক্ষেপ
Published : Friday, 20 November, 2026 at 11:05 AM

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, ছবিঃ সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, ছবিঃ সংগৃহীত

সিলেট নগরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার সামনের একটি গলির প্রবেশপথে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের দাবি, বাসার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এ দাবি নাকচ করা হয়েছে। পুলিশের ভাষ্য, পেট্রোল বোমা নয়, কাপড় বা কাগজজাতীয় কোনো বস্তুতে আগুন দেওয়া হয়েছিল।

উপ-পুলিশ কমিশনার আফজাল হোসেন বলেন, “বাসায় আগুন নয়, বাসার সামনে গলির একটি গেট রয়েছে। গেট পার হলে অনেকগুলো বাসা, এর মধ্যে তাঁর একটি বাসা। গেটের সামনে একটু অগ্নিসংযোগ করা হয়েছিল।”

তিনি আরও বলেন, “কাপড় বা কাগজজাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছিল। পেট্রোল বোমা জাতীয় কিছু নয়।”

এ ঘটনায় কেউ আহত হননি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
Thursday, 19 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up