Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Published : Tuesday, 29 April, 2025 at 11:54 PM, Update: 30.04.2025 4:52:59 AM

বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার অথৈর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সূত্রাপুরের সোহরাওয়ার্দী কলেজের পেছনের একটি ভাড়া মেস থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিটফোর্ড হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. রাজীব।

সহপাঠীরা জানান, মঙ্গলবার বিকেলে অথৈর মেস থেকে তার প্রেমিক ইয়াসিন মজুমদার তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট এবং পরে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যান। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় ইয়াসিন মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

ওই মেসের সদস্য সোনালী সাহা জানান, তিনি মেসে ছিলেন না। ফোনে খবর পেয়ে পরে হাসপাতালে এসেছেন। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর জানান, অথৈ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তার সঙ্গেই ছিলেন। এরপরই তিনি আত্মহত্যার খবর পান।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 30 August, 2026
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী জানালো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 August, 2026
রংপুরে চারজনকে হত্যার ঘটনায় আটক ২
রংপুর প্রতিনিধি
Sunday, 23 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up