Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
‘চাঁদাবাজি ও দুর্নীতি রাষ্ট্রে আবারও চেপে বসেছে’
Published : Monday, 14 July, 2025 at 9:47 PM, Update: 14.07.2025 9:54:27 PM

এনসিপির পথযাত্রায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম

এনসিপির পথযাত্রায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম

জুলাই গণ-অভ্যুত্থানের পরে চাঁদাবাজি আর দুর্নীতি আবারও চেপে বসেছে বাংলাদেশ রাষ্ট্রে। আমরা বলেছিলাম, এই চাঁদাবাজ আর মাফিয়াদের যে সিস্টেম, সেই সিস্টেমের পতন চাই। কিন্তু দেখেছি, সেই সিস্টেমকে টিকিয়ে রেখেছে একটি দল। চাঁদাবাজি আর দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় বরগুনা শহরের পৌর মার্কেট প্রাঙ্গণে এনসিপির পদযাত্রায় এ কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রসঙ্গ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আপনারা কয়েক দিন আগে ঢাকায় দেখেছেন, এই বরগুনা এলাকার সন্তান সোহাগকে কী বীভৎসভাবে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। বরগুনাবাসী কি এই পাথর মেরে হত্যার রাজনীতি দেখতে চায়? বরগুনাবাসী কি এই চাঁদাবাজির রাজনীতি দেখতে চায়?

এ সময় নাহিদ বলেন, আপনাদের সন্তানকে ঢাকা শহরে হত্যা করা হয়েছে, আপনারা প্রতিবাদ তৈরি করুন।

এনসিপির আহ্বায়ক বলেন, গণহত্যার বিচার আর নতুন বাংলাদেশের জন্য আমরা সংস্কার চাই। আমরা চাই, নির্বাচন কমিশন থেকে শুরু করে দুদক পর্যন্ত নিরপেক্ষভাবে নিয়োগ হবে। আমরা চাই, প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রিত থাকবে। আমরা কোনো স্বৈরতন্ত্র বাংলাদেশে ফেরত আসতে দেব না। আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব। আমরা বাংলাদেশে ভারতপন্থী কিংবা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো জায়গা হতে দেব না।’

বরগুনায় এনসিপি আয়োজিত পদযাত্রায় দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, আমাদের বাধা দেয়ার চক্রান্ত করা হচ্ছে। আমাদের এই পথকে রুদ্ধ করার চক্রান্ত করা হচ্ছে। আমি স্পষ্টভাবে বলছি, বাধা দিলে বাধবে লড়াই, সেই লড়াইয়ে আমরাই জিতব। তরুণ প্রজন্ম দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। চাঁদাবাজেরা ষড়যন্ত্র শুরু করেছে। তাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে।

বরগুনায় প্রথমবারের মতো কোনো সভায় এই এলাকার জামাতা হিসেবে পরিচিত এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম যোগদান করায় উপস্থিত নেতারা তাঁকে স্লোগানের মাধ্যমে অভ্যর্থনা জানান।

পথসভায় সারজিস আলম বলেন, আমরা জানতাম, হাসিনা নাকি দক্ষিণাঞ্চলকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে। কিন্তু আজ আমরা বরগুনায় এসে দেখি, এখানের রাস্তাঘাট গর্ত আর পানিতে ভেসে যাচ্ছে।

পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সামান্তা শারমীন প্রমুখ।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
কেবিনে কিছুটা ভালো আছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
পুলিশ-প্রশাসন কোনো একক দলের গোলাম হবে না
চট্টগ্রাম প্রতিনিধি
Sunday, 23 November, 2025
এনসিপির মনোনয়ন ফরম বিক্রি ১০১১টি
নিজস্ব প্রতিবেদক
Friday, 14 November, 2025
এনসিপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
Monday, 10 November, 2025
গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 5 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up