Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পিটার হাসের সঙ্গে বৈঠকে হাসনাত-সারজিসসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা
Published : Tuesday, 5 August, 2025 at 2:10 PM, Update: 05.08.2025 2:24:42 PM

হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী ও পিটার হাস

হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী ও পিটার হাস

কক্সবাজারে একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। এতে অংশ নিয়েছেন দলের নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা প্রমুখ।

মঙ্গলবার (৫ আগস্ট) অনুষ্ঠিত ‘বিশেষ এই বৈঠকে’ আলোচ্য বিষয় সম্পর্কে নেতারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

উল্লেখ্য, আজ ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী। ২০২৪ সালের এই দিনে রক্তক্ষয়ী গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপরই গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

নতুন সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন ও প্রকাশ। পূর্বঘোষণা অনুযায়ী, আজ বিকেলে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে।

বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের নেতৃত্বেই হয়েছিল সেই গণঅভ্যুত্থান। সেই প্ল্যাটফর্মের শীর্ষ সমন্বয়কারীদের নিয়েই গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বিদিশার জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up