Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সারজিসের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
Published : Tuesday, 12 August, 2025 at 12:51 PM

সারজিস আলম

সারজিস আলম

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।

মামলায় বিএনপির মানহানির অভিযোগ তুলে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

বাদী তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়। অথচ সারজিস আলম ঘটনার সঠিক তথ্য না জেনেই ফেসবুকে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ইতোমধ্যেই জিএমপি কমিশনার হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের কথা জানিয়েছেন, যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি দায়ের করেছি। আশা করি, ন্যায়বিচার পাব।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বিদিশার জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up