Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
‘শাপলা কলি’ নিয়ে যা জানাল এনসিপি
Published : Thursday, 30 October, 2025 at 5:18 PM

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে ‌‘শাপলা’ প্রতীক নিয়ে টানাপোড়েনের মধ্যেই এবার প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন নতুন রাজনৈতিক দলটি।

নির্বাচনী প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজনৈতিক দল হিসেবে দলটির নিবন্ধন আটকে আছে এই ইস্যুতে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে ইসির প্রজ্ঞাপন জারির পর এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, তারা ইতিমধ্যে ইসির প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত হওয়ার বিষয়টি জেনেছেন। এই প্রতীক নেবেন কি না সেব্যাপারে দলীয় ফারামে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা।

তিনি আরও বলেন, কীভাবে তালিকায় প্রতীক যুক্ত করা হচ্ছে- এই প্রক্রিয়া সম্পর্কে তারা জানতে চাইবেন ইসির কাছে।

এদিকে এনসিপির প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেওয়া হবে। কিন্তু প্রতীক ইস্যুতেই দুটি ভিন্ন অবস্থানে অনড় এনসিপি ও নির্বাচন কমিশন। শাপলা রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীকের তালিকাতেই নেই বলে জানায় ইসি। শাপলার বদলে গেজেটকৃত ৫০টি প্রতীকের থেকে যে কোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় কমিশন। তবে এনসিপি শাপলার দাবিতেই অনড় ছিল।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বিদিশার জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up