Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
নির্বাচনে এককভাবে অংশ নিতে প্রস্তুত এনসিপি
Published : Wednesday, 5 November, 2025 at 2:07 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। 

বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের গোদনাইল এলাকায় শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। চব্বিশের গণ-আন্দোলনের সময়  গাজী সালাউদ্দিন একাধিক স্প্লিন্টারের আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন, পরে গত ২৬ অক্টোবর মারা যান। 
 
এনসিপি দেশের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে, তবে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নির্বাচনী আসনগুলোতে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

নাহিদ ইসলাম নির্বাচনী প্রচারণায় জুলাই যোদ্ধাদের ভুলে না যাওয়ার অভিমত ব্যক্ত করে বলেন, নির্বাচনী ডামাডোলের মধ্যেও আহত জুলাই যোদ্ধাদের ভুলে গেলে চলবে না। তাদের  চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের কাঁধে নিতে হবে। প্রাথমিক চিকিৎসা দিলেই হবে না, বরং দীর্ঘমেয়াদী চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। এটাই তাদের প্রকৃত মূল্যায়ণ বলে গণ্য হবে। 

দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যারা জীবন বাজি রেখেছেন, তাদের ত্যাগের প্রতি সম্মান জানানোই নাগরিক পার্টির অঙ্গীকার বলেও তিনি মন্তব্য করেছেন। 

এসময় জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলা সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আহমেদ তনু, সালেহ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বিদিশার জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up