Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কুচিং ■ সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির আভাস ■ দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম ■ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫০৬ গ্রেফতার ■ প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি ■ ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ অর্থনৈতিক চাপের ঘোষণা ট্রাম্পের ■ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কুচিং
Published : Thursday, 20 August, 2026 at 1:21 PM

ঢাকার বাতাস আজ সহনীয়, ছবিঃ সংগৃহীত

ঢাকার বাতাস আজ সহনীয়, ছবিঃ সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং। বায়ুমান সূচকে কুচিংয়ের স্কোর ২২৭। তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে ঢাকা। আজ বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ৯৫, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল পৌনে ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৫৭। ১৫৫ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে ১৫৩ স্কোর নিয়ে অবস্থান করছে ভারতের রাজধানী নয়া দিল্লি। একই স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে আরব আমিরাতের বৃহত্তম শহর দুবাই।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 August, 2026
সুন্দরবনের শতবর্ষের ইতিহাসের সাক্ষী বনরানী, বনকন্যা
সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট
Tuesday, 18 August, 2026
দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 August, 2026
 সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 August, 2026
৪ বিভাগে ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up