Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
১৮ বছর বয়সেই মা হচ্ছেন ৪৩ শতাংশ নারী
Published : Monday, 24 February, 2025 at 8:53 PM

১৮ বছর বয়সেই মা হচ্ছেন ৪৩ শতাংশ নারী

১৮ বছর বয়সেই মা হচ্ছেন ৪৩ শতাংশ নারী

দেশে ১৮ বছর বয়সেই সন্তান ধারণ করছেন ৪৩ শতাংশ নারী  এছাড়া ১৫ থেকে ১৯ বছরের মধ্যেই দুই সন্তানের মা হচ্ছেন ৩১ শতাংশ নারী। আর প্রসূতিদের ৪৭ শতাংশ প্রসব পরবর্তী সেবা (পিএনসি) গ্রহণ করছেন না।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে প্রসব পরবর্তী সেবা ও প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা বৃদ্ধিতে বহুদেশীয় গবেষণামূলক প্রকল্প ‘সংযোগ’ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে। 

সম্মেলনটির আয়োজন করে সেভ দ্য চিলড্রেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর।

আয়োজকরা জানান, প্রসবের পর মায়ের জরায়ু ও অন্যান্য প্রজনন অঙ্গ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সাধারণত ৬ সপ্তাহ সময় লাগে। প্রসবের পর পরই মায়ের এবং নবজাত শিশুর যত্ন নেওয়াকে পিএনসি বলা হয়। 

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 August, 2026
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 August, 2026
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 August, 2026
হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 August, 2026
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up