Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
গাজার শিশুদের নিরাপত্তায় ইউনিসেফের জোরালো ভূমিকা চায় ইউজিসি
Published : Tuesday, 15 April, 2025 at 11:56 PM

গাজার শিশুদের নিরাপত্তায় ইউনিসেফের জোরালো ভূমিকা চায় ইউজিসি

গাজার শিশুদের নিরাপত্তায় ইউনিসেফের জোরালো ভূমিকা চায় ইউজিসি

জীবন ও নিরাপত্তা ঝুঁকিতে থাকা বিশ্বের সব শিশু বিশেষ করে গাজায় নিরাপত্তা প্রদানে জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিলকে (ইউনিসেফ) বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সামাজিক আচরণগত পরিবর্তন (এসবিসি) বিষয়ে ইউজিসি ও ইউনিসেফের যৌথ উদ্যোগে দেশের বিশ্ববিদ্যালয়ে গবেষণা পরিচালনা, কোর্স ও কারিকুলাম তৈরি বিষয়ে দুই দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

কর্মশালার বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক ও গবেষক অংশ নেন। 

ইউজিসির চেয়ারম্যান ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী কর্তৃক নির্বিচারে শিশু হত্যা বন্ধ এবং শিশুর সুরক্ষা নিশ্চিত করতে ইউনিসেফকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ও সচিব ড. মো. ফখরুল ইসলাম।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 August, 2026
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 August, 2026
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 August, 2026
হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 August, 2026
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up