Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল
Published : Thursday, 22 May, 2025 at 8:11 AM

নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত মেয়াদ বাড়িয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার গত বছরের ১৮ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের কাজ সুসম্পন্ন করার স্বার্থে কমিশনকে ৩১ মে পর্যন্ত বর্ধিত সময় দিয়েছে।

গত বছরের ১৮ নভেম্বর নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভিন হককে প্রধান করে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে সরকার। সর্বস্তরে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন বিষয়ে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে এ কমিশন গঠন করা হয় বলে তখন সরকারের পক্ষ থেকে জানানো হয়। কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছিল।

গত ১৯ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় নারী বিষয়ক সংস্কার কমিশন।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 August, 2026
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 August, 2026
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 August, 2026
হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 August, 2026
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up