Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ কসোভোর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে ডিম নিক্ষেপ এমপির ■ মগবাজারে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২, আহত ৫ ■ সৌ‌দিতে ১৭ বাংলাদেশির মৃত্যুতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের শোক ■ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ ■ শিক্ষার উন্নয়নে জাতিসংঘের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী ■ দুই দিনের সফরে আজ সিঙ্গাপুর গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ■ রাজধানীতে পাবলিক টয়লেট থেকে অস্ত্র উদ্ধার
মগবাজারে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২, আহত ৫
Published : Monday, 10 August, 2026 at 8:14 AM, Update: 10.08.2026 8:41:41 AM

সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা মডেল থানার মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে কাভার্ডভ্যানের চাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও কয়েকজন। রোববার (৯ আগস্ট) রাতে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও পিকআপসহ কয়েকটি গাড়িকে দুমড়েমুচড়ে দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রিয়াদ হোসেন (২২) ও জামান আহমেদ (৪২)। তাদের দুজনের বাড়িই নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামে। এদের মধ্যে রিয়াদ ওই গ্রামের লিয়াকত ফকিরের ছেলে এবং জামান ইলিয়াস ফকিরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনের সড়কে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেল, পিকআপসহ কয়েকটি যানবাহনকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আহত রিপন (৪০) নামের এক ব্যক্তি বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। 

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
গাজীপুর মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 5 August, 2026
সকালেই রাজধানীর সড়কে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক
Sunday, 2 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up